নারায়ণগঞ্জে শিবিরের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক ধর্মীয় বই ও সদস্য সংগ্রহ ফরম উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের বাবুরাইল বেপারীপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে সায়েম হোসেন ও দেওভোগ পাক্কারোড এলাকার দিল মোহামঞ্চদের ছেলে আবদুল বাছেদ। সায়েম ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির আইনের চতুর্থ বর্ষ ও বাছেদ এআইইউবির আইনের ছাত্র বলে পুলিশকে জানিয়েছেন। তাঁরা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুলসংখ্যক জিহাদি বই, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম এবং শিবিরের দলীয় গঠনতন্ত্রের কপি উদ্ধার করা হয়। সম্প্রতি চাষাঢ়া শহীদ মিনার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে তাঁরা জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।