নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানার জামাইপাড়া এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ অভিযুক্ত কিশোরকে (১৪) আটক করেছে।
বন্দরের জামাইপাড়া এলাকার একটি বাড়ির এক ভাড়াটের তিন বছর বয়সী মেয়েকে একই বাড়ির অপর ভাড়াটের ছেলে বৃহস্পতিবার বিকেলে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। শিশুটির পরিবার বিষয়টি স্থানীয় লোকজনকে জানায়। রাতেই স্থানীয় লোকজন কিশোরটিকে আটক করেন। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসারও চেষ্টা করা হয়। কিন্তু শিশুটি জখম হওয়ায় মীমাংসা না করে পুলিশে সংবাদ দেওয়া হয়। সকালে পুলিশ গিয়ে কিশোরটিকে আটক করে ও শিশুটিকে হাসপাতালে পাঠায়।
বন্দর থানার ওসি আখতার মোর্শেদ জানান, এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।