নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের আলামিন নগর এলাকায় গতকাল মঙ্গলবার ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মো. মিলন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ওই শিশুর বাবা দিনমজুর। মা তৈরি পোশাক কারখানার শ্রমিক। শিশুকে বাড়িতে রেখে তাঁরা কাজে যান। গতকাল সকালে প্রতিবেশী কাঠমিস্ত্রি মিলন ওই বাড়িতে যায়। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন বাড়িতে ঢুকে মিলনকে আটক শেষে পুলিশে সোপর্দ করে। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিশুটির বাবা মামলা করেছেন।