নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কুতুবআইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ধর্ষণের শিকার শিশুর পরিবারের উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুতুবআইল এলাকার পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়ি থেকে ফুসলিয়ে ডেকে নিয়ে প্রতিবেশী শাহাদাত হোসেন তাকে ধর্ষণ করেন। শিশুটি এ ঘটনা তার পরিবারকে জানায়।এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার সকালে শাহাদাত হোসেনকে ফতুল্লার কুতুবআইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।