নারায়ণগঞ্জে শিশুদের হাতেখড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের বিদ্যা শিক্ষার প্রথম পাঠ হাতেখড়ি। ওই হাতেখড়ি উৎসব হয়ে গেল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে।গতকাল শুক্রবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক কামাল লোহানী, পদার্থবিজ্ঞানী ও শিক্ষা আন্দোলন মঞ্চের সভাপতি অধ্যাপক অজয় রায়, অধ্যাপক বুলবুল চৌধুরী, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। শিশুরা তাদের কাছ থেকে হাতেখড়ি গ্রহণ করে। এ ছাড়া শিশু সমাবেশ ও তাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়ি পর্ষদ নারায়ণগঞ্জের আহ্বায়ক জাহিদুল হক।