নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাঁচটি ইউনিয়নে থানা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, বক্তাবলী ও কাশীপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মোহামঞ্চদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সহসভাপতি এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির প্রমুখ।নবাবগঞ্জ ও দোহারে শীতবস্ত্র বিতরণনবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা ও নদীভাঙন-কবলিত এলাকার দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেবামূলক সংস্থা এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন।গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও দোহার উপজেলার নয়াবাড়ি, মাহমুদপুর, বিলাশপুর ইউনিয়নের পদ্মানদীর তীরবর্তী এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমীন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবু বক্কর।