নারায়ণগঞ্জে শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকা থেকে জুতার কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে শহরের নিতাইগঞ্জ পাইকপাড়া ঋষিপাড়া বালুরমাঠ এলাকার বাসা থেকে জুতার কারখানার শ্রমিক রাজকুমার রাজনকে (২৩) তাঁর বন্ধুরা ডেকে নিয়ে যায়। এরপর থেকে রাজকুমার নিখোঁজ থাকেন। রোববার সকালে শহরের ঋষিপাড়া এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিবার গিয়ে রাজনের লাশ শনাক্ত করে। নিহত ব্যক্তির গলায় ও বুকের বিভিন্ন স্থানে অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ক্রু ডাইভার দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী পলাশ, মুন্না ও সাদ্দাম নামের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে তাঁদের র‌্যাব-১১-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মেজর আবু সাঈদ খান সাংবাদিকদের জানান, রাজন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে বাড়ি থেকে ডেকে নেওয়া পলাশ, মুন্না ও সাদ্দামকে সকালেই আটক করা হয়। তাঁদের র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে সংবাদ সমেঞ্চলনে হাজির করা হয়।সংবাদ সমেঞ্চলনে উপস্থিত সাংবাদিকদের সামনে পলাশ জানান, তাঁরা প্রায় সময়ই তাস ও জুয়া খেলতেন। শনিবার রাতে রাজন বাসা থেকে বের হওয়ার পর ঋষিপাড়া মাঠে তাস খেলতে বসেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। তখন রাজন তাঁর বন্ধুদের গালাগাল করেন। এতে সবাই ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সবাই মিলে রাজনের হাত-পা চেপে ধরেন। পরে পলাশ ও অন্যরা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে রাজনের গলায় ও পিঠে খুঁচিয়ে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁরা ওই স্থান ত্যাগ করেন। অন্য আসামিদের আটকে অভিযান চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।