নারায়ণগঞ্জে শ্রীরামকৃষ্ণের ১৭৫তম জন্মতিথির অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৭৫তম জন্মতিথি এবং বার্ষিক উত্সব উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটায় ধর্মগ্রন্থপাঠ, ভজনসংগীত ও পুষ্পাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। ঢাকা রামকৃষ্ণ মিশন আশ্রমের সহসম্পাদক স্বামী স্থিরাত্মানন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব বি. ডি. মিত্র। আলোচক ছিলেন নটর ডেম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সুশান্ত সরকার, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শ্রীরতন তনু ঘোষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অশোক কুমার সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শ্রীপ্রবীর মিত্র প্রমুখ। রাতে গীতি-আলেখ্য ‘বিলে’ ও নাটক উত্তরণ মঞ্চস্থ হয়।