নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়িচোর চক্রের সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় সংঘবদ্ধ গাড়িচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মামুনুর রশিদ (৩৫)। তাঁর কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পঞ্চবটী এলাকায় সন্দেহজনকভাবে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২-০৩৩৪) চালিয়ে যাওয়ার সময় সেটি থামানো হয়। এ সময় মামুনুর রশিদ পুলিশকে গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে সে এটি চোরাই গাড়ি বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার মাহমুদ হোসেনের ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।