নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সালমা বেগম (৪০) ও আনেয়ার হোসেন (৩২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মীর রাসেল (৩০), হানিফ (৩২) ও আলম (২৯)। তাঁদের বাড়ি শহরের হাজীগঞ্জ ও পানির কল এলাকায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই তিন সন্ত্রাসী মাতাল অবস্থায় আমিন আবাসিক এলাকার সালমা বেগমের ফ্ল্যাটে যায়। একপর্যায়ে তারা সালমা বেগমকে গুলি করে। পরে এলাকাবাসী ধাওয়া করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে। এ সময় আনোয়ার হোসেন নামের এক পথচারী গুলিবিদ্ধ হন।এ ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর বুধবার ভোরে শহরের খানপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ওই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।