নারায়ণগঞ্জে সমিতির কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় সুখী নীড় বহুমুখী সমিতির কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। সন্ত্রাসীরা নগদ ৪২ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র লুটে নিয়ে গেছে বলে জানা গেছে। সমিতির পরিচালক বাপ্পী অভিযোগ করেন, সন্ধ্যায় এলাকার জামাল উদ্দিনের নেতৃত্বে সাত-আটজনের একদল সন্ত্রাসী অতর্কিতে সমিতির কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুর করে কার্যালয়ের চেয়ার, টেবিল ও আসবাবপত্র। সমিতির ক্যাশবাক্স ভেঙে নগদ ৪২ হাজার টাকা ও মূল্যবান বেশ কিছু কাগজপত্র লুটপাট করে নিয়ে গেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সন্ত্রাসীরা নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।