নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ এজ-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তার সহসম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁকে ব্যক্তিগত মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গতকাল তিনি ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েির (জিডি) করেছেন।
ঘটনা সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, গতকাল সকাল সাতটা ৫৬ মিনিটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে তাঁকে হত্যার হুমকি দেন। ওই ব্যক্তি তাঁকে পরিবারের কাছ থেকে বিদায় নিতে বলেন।