নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজা পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের ডিআইটি এলাকা থেকে মো. রমিজ উদ্দিন (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া রমিজ উদ্দিন শহরের টানবাজারের এস এম মালেহ রোডের মেসার্স সাহা ট্রেড ম্যানশনের আবদুল গফুরের ছেলে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি চেক জালিয়াতি মামলার পলাতক আসামি।