নারায়ণগঞ্জে সিঁধ কেটে মন্দিরের মূর্তি চুরি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর কাশীপুর ইউনিয়নে একটি ইসকন মন্দির থেকে সিঁধ কেটে গোপাল মূর্তি চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাশীপুর নমপাড়া লক্ষ্মীবাড়ি ইসকন মন্দিরে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দিরের সভাপতি যোগেশ চন্দ্র দাস বলেন, কাশীপুর নমপাড়া লক্ষ্মীবাড়ি ইসকন মন্দিরটির মেঝে মাটি দিয়ে তৈরি। গতকাল সকালে তিনি মন্দিরে এসে দেখেন, সিঁধ কাটা। ধারণা করা হচ্ছে, গত বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত কোনো একসময় চোরের দল আট কেজি ওজনের অষ্টধাতুর গোপাল মূর্তিটি চুরি করে নিয়ে যায়।