নারায়ণগঞ্জে সিপিবি বাসদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল, চিনি, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যৌথভাবে সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি জিয়া হায়দার। বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, বাসদের নেতা মাহবুবুর রহমান ইসমাইল, আবু নাঈম খান, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল সাহা, আবদুল হাই শরীফ প্রমুখ।সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। টিসিবিকে সক্রিয় না করে সরকার সম্পূর্ণ বাজারব্যবস্থা ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্যমন্ত্রী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।