নারায়ণগঞ্জে সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সুধীজন পাঠাগারের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন এবং ১৩তম ‘হোসেন জামাল স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। এ বছর ‘হোসেন জামাল সঞ্চৃতি পুরস্কার’ পেয়েছেন দুর্লভ সংগ্রাহক এ কে এম এনায়েত কবীর। গত শুক্রবার বিকেলে পাঠাগার ভবনে তাঁর হাতে পুরস্কার হিসেবে একটি সমঞ্চাননাপত্র ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ১৯৬৪ সালে সুধীজন পাঠাগার প্রতিষ্ঠিত হয়। পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল মোহামঞ্চদ ইসহাক রচিত ঝরা পাতা ও মারুফা ইসহাক রচিত অদ্ভুত যত ভূত নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন, বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সুবর্ণজয়ন্তীর ঘোষণাপত্র প্রকাশ ও আলোচনা সভা। পাঠাগারের পরিচালক মুহমঞ্চদ আইয়ুবের সভাপতিত্বে হোসেন জামাল সঞ্চৃতি পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক করুণাময় গোস্বামী। আফজাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পাঠাগারের কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়া, কবি আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ।