নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরাম মানববন্ধন পালনসহ শোভাযাত্রা বের করে। মানববন্ধন কর্মসূচি ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গোলচত্বর থেকে শুরু হয়ে গোলাকান্দাইল পর্যন্ত বিস্তৃত ছিল। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়। এতে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনের আগে ভুলতা গোলচত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বীর উত্তম। সভায় বক্তব্য রাখেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) এম মাসুদুর রহমান বীর প্রতীক, সেক্টর কমান্ডার ফোরামের অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী,প্রমূখ।