নারায়ণগঞ্জে সেনা মোতায়েনে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে সংবিধান অনুসারে ভবিষ্যতে নির্বাচন কমিশন আয়োজিত নির্বাচনে কমিশনকে সব ধরনের সহযোগিতার নির্দেশনাও চাওয়া হয়।গতকাল রোববার আবেদনটি বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে তোলা হয়। আদালত বলেন, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এ অবস্থায় হস্তক্ষেপ করতে চান না। বিষয়টি নিয়মিত বেঞ্চে উত্থাপনের পরামর্শ দেন আদালত।এ ব্যাপারে রিটকারীদের আইনজীবী সোয়েব উদ্দিন খান প্রথম আলোকে জানান, নির্বাচন শুরু হওয়ায় আদালত এ বিষয়ে হস্তক্ষেপ না করে নিয়মিত বেঞ্চে আবেদনটি দাখিল করতে বলেন। অবকাশ শেষে আগামী ১৩ নভেম্বর আদালত খোলার পর আবেদনটি নিয়মিত বেঞ্চে দাখিল করা হবে।