নারায়ণগঞ্জে স্কুল অধ্যক্ষকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সন্ত্রাসীরা গতকাল মঙ্গলবার সকালে আদর্শ স্কুলের অধ্যক্ষ আবদুল করিম খানকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলে ভর্তি করাতে না পেরে সন্ত্রাসীরা এ কাজ করেছে বলে জানা গেছে।আহত অধ্যক্ষ আবদুল করিম জানান, গতকাল সকালে তিনি স্কুলে যাচ্ছিলেন। এ সময় মাসদাইর এলাকার পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁর ওপর তারা হামলা চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের হাত থেকে তাঁকে উদ্ধার করে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।আবদুল করিম অভিযোগ করেন, কয়েক দিন আগে মাসদাইর এলাকার কয়েকজন লোক শিক্ষার্থী ভর্তি করাতে তাঁর ওপর চাপ প্রয়োগ করছিল। তিনি অস্বীকার করায় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়েছে।