নারায়ণগঞ্জে স্পিনিং কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোকুল দাসের বাগ এলাকায় গতকাল শনিবার এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে চারটার দিকে আলভী স্পিনিং মিলে আগুন লাগে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মিলের যন্ত্রপাতি ও সুতা তৈরির বিপুল পরিমাণ কাচামাল পুড়ে যায়।