নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার মাটিকাটা শ্রমিক তাইজুদ্দিন (৪৫) ও বরিশালের বাকেরগঞ্জের গোবিন্দপুর এলাকার টেক্সটাইল মিলের শ্রমিক মোস্তফা মিয়া (২৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে কর্ণগোপ এলাকায় একটি বাস একটি লেগুনাকে চাপা দেয়। এতে লেগুনার যাত্রী তাইজুদ্দিন ও মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে আটজন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, লাশ দুটি স্বজনেরা নিয়ে গেছেন।