নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ভুলতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় দাঁড়িয়ে থাকা লোহার এঙ্গেল ভর্তি পিকআপভ্যানকে পেছন থেকে এসে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় প্রাইভেটকার। এতে পিকআপ ভ্যানের লোহার এঙ্গেল ঢুকে যায় প্রাইভেটকারের ভেতরে এবং সেটি দুমড়েমুচড়ে পিকআপভ্যানের নিচে চলে যায়।