নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান (৬০) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক কায়েস (২০) গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা চার-পাঁচটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী জানান, নুরুজ্জামান উপজেলার কালাদিয়া শাহাজউদ্দিন সিনিয়র মাদ্রাসার শিক্ষক। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মোটরসাইকেলে করে কালাদিয়া থেকে খাদুন যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নুরুজ্জামান মারা যান।