নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় রাতুল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে উপজেলার পৌরসভা কৃষ্ণপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল কৃষ্ণপুরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা একটার দিকে কৃষ্ণপুরা এলাকায় ইটবাহী একটি ট্রাক্টর রাতুলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।