নারায়ণগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মধ্যে সংযোগ স্থাপনকারী রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পোস্ট অফিস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বলা হয়, ফতুল্লার পোস্ট অফিস এলাকা থেকে শিবু মার্কেট পর্যন্ত সংযোগ সড়কটির প্রায় আড়াই কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় এটি এখন রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই তাঁরা সড়কটি মেরামতের দাবি জানান।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, মানববন্ধনের কারণে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।