নারায়ণগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলার রায়ে একজনকে ফাঁসি ও অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতের বিচারক মামুন উর রশীদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত মনির হোসেন উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ফিরোজ মিয়া পলাতক ছিলেন।

মনির হোসেন সিদ্ধিরগঞ্জের বাতানপাড়া এলাকার বাসিন্দা। ফিরোজ মিয়া একই থানার কলাবাগ এলাকার বাসিন্দা।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী আবদুর রহিম সাংবাদিকদের জানান, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের দক্ষিণ বাতানপাড়া এলাকায় সালেহা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা ও তাঁর দুই শিশুসন্তান শাওন ও স্বপ্নাকে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত সালেহার স্বামী বাদশা মিয়া ফিরোজ ও মনির হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।