নারায়ণগঞ্জে হোটেলে হামলা-ভাঙচুর আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ১নং রেলস্টেশন এলাকায় সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার একটি হোটেলে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তারা হোটেল থেকে সাড়ে তিন লাখ টাকা লুট করেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শহরের ১নং রেলস্টেশন এলাকায় অবস্থিত মাউরা হোটেলে বাসস্ট্যান্ড এলাকার চার-পাঁচজন পরিবহনশ্রমিক খেতে যান। তরকারির ঝোল চাওয়াকে কেন্দ্র করে হোটেলবয়ের সঙ্গে ওই শ্রমিকদের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবহনশ্রমিকেরা বাসস্ট্যান্ডে অন্য পরিবহনশ্রমিকদের খবর দিলে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে মাউরা হোটেলে হামলা চালায়। তারা হোটেলের চেয়ার, টেবিল, প্লেট ও গ্লাস ভাঙচুর এবং হোটেলের কর্মচারীদের মারধর করে। হামলায় হোটেলের কর্মচারী সোহেল, ফারুক, রিয়াজ, আবু বক্কর সিদ্দিক, রুবেল, সাইদুলসহ ১০ আহত হন। আহত কর্মচারীদের শহরের খানপুরের নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে জনি, সাইফুল, মোকতার হোসেন ও গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে।