নারায়ণগঞ্জে ৎব-ডাকাত বন্দুকযুদ্ধে দুই ডাকাত আহত, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউগড়া সাকিন এলাকায় গত মঙ্গলবার রাতে ৎবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় একটি দেশে তৈরি এলজি, একটি পাইপগান, একটি কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।ৎব-১১-এর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, রাত পৌনে দুইটার দিকে আড়াইহাজার-গাউছিয়া সড়কের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ ধরনের খবরের ভিত্তিতে ৎবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। ৎবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা ৎব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। ৎবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় প্রায় ১৫-২০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের সদস্য মো. রুবেল (২০) ও নুরুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। গুলিবিদ্ধ দুই ডাকাতকে পুলিশ হেফাজতে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।