নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজা উদ্ধার, চারজনের ছয় মাস কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার চানমারী বস্তি এলাকায় গতকাল রোববার বিকেলে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম আটক হওয়া চারজনকে তাৎক্ষণিক ছয় মাসের কারাদণ্ড দেন।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, গতকাল বিকেলে ফতুল্লার চানমারী এলাকায় ডিবি পুলিশের তিনটি দল অভিযান চালায়। এ সময় উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। আটক করা হয় চার মাদক ব্যবসায়ীকে।আটক ব্যক্তিরা হলেন চানমারীর মালেকের বস্তির বাসিন্দা বাবু মিয়া (২৫), মোখলেছ (৩০), রায়হান (২৮) ও সাইদুর (২৮)। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম আটক মাদক ব্যবসায়ীদের তাৎক্ষণিক ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।