নারায়ণগঞ্জে ১০টি গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় গত শুক্রবার রাতে আগুনে ১০টি গোডাউনের বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাঁদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার ইমরান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের গুদামে শুক্রবার রাত ১১টার দিকে আগুন লাগে। পরে তা পাশের অন্য গুদামেও ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।