নারায়ণগঞ্জে ১১ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার ও ভ্যাট ফাঁকির অভিযোগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অফিস সহকারীসহ নয়জন অয়েল ট্যাংকার ও খননযন্ত্রের মালিকসহ ১১ জনের বিরুদ্ধে পৃথকভাবে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ ছয়টি মামলা করেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং রাজস্ব ক্ষতির অভিযোগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম এবং ভুয়া কাজগপত্র দাখিল করে ভ্যাট ফাঁকির অভিযোগে নয়জন অয়েল ট্যাংকার ও খননযন্ত্রের মালিকের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে।এ মামলার অপর আসামিরা হচ্ছেন: সমুদ্র পরিবহন অধিদপ্তরের অফিস সহকারী আনিসুর রহমান, অয়েল ট্যাংকার মালিক এনায়েত হোসেন, গোলাম মোস্তফা, কবির হোসেন এবং খননযন্ত্রের মালিক মামুন সর্দার, হাজী আনোয়ার হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান, আল ইমরান, মোহাম্মদ সেন্টু মিঞা, মোহাম্মদ ইউসুফ আলী।