নারায়ণগঞ্জে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা মাছুয়াঘাট এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করেন। আটক ব্যক্তিদের কাছ থেকে দুই বান্ডিল তাস ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।