নারায়ণগঞ্জে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজী হাশেম স্পিনিং মিলের পরিচালক কামাল মিয়াকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া কুদরত আলী ওরফে কদু মিয়ার (২৯) বাড়ি ফতুল্লার পঞ্চবটী ফাজিলপুর এলাকায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় কামাল মিয়ার ভাতিজা শাকিল আহমেদ মামলা করেছেন। ওই মামলায় কুদরতকে গ্রেপ্তার করা হয়েছে।