প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে তালিকাভুক্ত সন্ত্রাসী পারভেজের মৃত্যুর ঘটনায় ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা হয়েছে। নিহত পারভেজের মা গতকাল বুধবার সকালে নাজির বাহিনীর প্রধান নাজিরকে ১ নম্বর আসামি করে ১৪ জনের বিরুদ্ধে এ মামলা করেন।বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।