নারায়ণগঞ্জে ১৪ দল ও শামীম ওসমানের পৃথক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের সৈয়দ আলী চেম্বারের সামনে জেলা ১৪ দল ও চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশনের সামনে আওয়ামী লীগের নেতা শামীম ওসমান গতকাল শুক্রবার পৃথক সমাবেশ করেছেন।
‘বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের নৈরাজ্যের প্রতিবাদে’ সকাল ১০টায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল নগরের ডায়মন্ড চত্বরে মঞ্চ করে সমাবেশের আয়োজন করে। এ সময় আবৃত্তি, গণসংগীত ও পথনাটক পরিবেশিত হয়। বিকেল পর্যন্ত সমাবেশে বক্তব্য দেন ১৪ দলের নেতারা।
সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক সম্পাদক হিমাংশু সাহা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ।
অন্যদিকে বিকেল চারটায় শহরের চাষাঢ়ায় রামকৃঞ্চ মিশনের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ নির্মাণ করে ‘গণসমাবেশে’ বক্তব্য দেন শামীম ওসমান।