নারায়ণগঞ্জে ১৪ মে সমাবেশ করতে চান খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক অপহরণ, গুম ও খুনের ঘটনায় নারায়ণগঞ্জে সমাবেশ করতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সমাবেশের অনুমতি চেয়ে গতকাল বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ‘নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া ১৪ মে সমাবেশ করতে চান। এই কারণে নগরের বঙ্গবন্ধু সড়কে সমাবেশের অনুমতি চেয়ে সিটি করপোরেশনে চিঠি দিয়েছি। আর নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।’
সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপিকে ওই সড়কে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না।