নারায়ণগঞ্জে ১৮ দলীয় জোটের আহ্বায়ক কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মাঈনুদ্দিন আহম্মেদকে সদস্যসচিব করে ৫০১ সদস্যের জেলা ১৮ দলীয় জোটের কমিটি গঠন করা হয়েছে।গতকাল শুক্রবার সকালে শহরের মাসদাইর এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাসায় ১৮ দলের স্থানীয় নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। তৈমুর আলম খন্দকার জানান, ১৬ সেপ্টেম্বর শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ১৮ দলীয় জোটের সমাবেশ হবে।