নারায়ণগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল সোমবার ১৮ দলীয় জোটের মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে ওই মিছিল বের করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহসভাপতি এম এ মজিদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জাগপা নেতা বাদল প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির রফিকুল হক প্রমুখ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় মিছিলটিকে ২ নম্বর রেলগেট এলাকা থেকে ঘুরিয়ে মণ্ডলপাড়ার দিয়ে পাঠানো হয়।