নারায়ণগঞ্জে ৩০ বছর পর কাবাডি খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় নারায়ণগঞ্জের ঐতিহ্য ছিল ঈদ উপলক্ষে কাবাডির আয়োজন। নগরের কাশিপুর বা আশপাশের এলাকায় খেলার আয়োজন করা হতো। প্রায় ৩০ বছর নানা কারণে এ আয়োজন বন্ধ ছিল। অবশেষে গত শুক্রবার বিকেলে আবারও অনুষ্ঠিত হলো কাবাডি।
কাশিপুর হাটখোলা মাঠে খেলার আয়োজন করে কাশিপুর কাবাডি পরিচালনা কমিটি। কাশিপুর সমাজ উন্নয়ন সংসদের ব্যবস্থাপনায়
খেলায় অংশ নেয় ভোলাইল হালিম স্মৃতি সংসদ ও কাশিপুরের আলাউদ্দিন স্মৃতি সংসদ। খেলায় রেফারি ছিলেন জাতীয় কাবাডি খেলোয়াড় ও সাঁতারু মাঈনুদ্দিন আহমেদ। সহকারী রেফারি ছিলেন আরেক কাবাডি খেলোয়াড় নাজির আহমেদ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হালিম স্মৃতি সংসদ জয়ী হয়। হাজার হাজার মানুষ খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হালিম শিকদার।বিশেষ অতিথি ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন শিকদার, বিশিষ্ট শিল্পপতি নাজির হোসেন শিকদার।