নারায়ণগঞ্জে ৩৭৪ বস্তা ওএমএসের চাল উদ্ধার, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল মঙ্গলবার পাচারকালে ওএমএসের ৩৭৪ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ট্রাকচালক আবদুল করিম ও মনির হোসেন এবং সহযোগী আমানউল্লাহ। এ ছাড়া এই ঘটনায় দুটি ট্রাক আটক করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গতকাল বিকেলে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক থেকে অপর একটি খালি ট্রাকে চাল ওঠানোর সময় পুলিশ অভিযান চালায়। এ সময় ওই দুটি ট্রাক থেকে এসব চাল উদ্ধার করা হয়।