নারায়ণগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে লাঙ্গলবন্দ বালিগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, ২০০৪ সালে একটি মারামারি মামলায় আদালত গ্রেপ্তারকৃত মাইন উদ্দিনকে পাঁচ বছরের সাজার রায় দেন। পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।তিনি উপজেলার লাঙ্গলবন্দ বালিগাঁও এলাকার মৃত সোহরাব মিয়ার ছেলে।