নারায়ণগঞ্জে ৯ পোশাক শ্রমিক রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা, কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার হওয়া নয়জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত সূত্র জানায়, গতকাল রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে আসামিদের হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন তৌহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, আনিসুর রহমান, শহীদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, জাহাঙ্গীর আলী, জামান, রাজন ও সুমন মিয়া।গত ২ আগস্ট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় চার হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়।