নারায়ণগঞ্জে ‘প্রতারক চক্রের হোতা’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে গত শুক্রবার দিবাগত রাতে নূর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির ভাষ্যমতে, নূর হোসেন একটি প্রতারক চক্রের হোতা। তাঁর বাড়ি নোয়াখালীর রামগঞ্জ উপজেলার জয়পুরা গ্রামে। ডিবি সূত্রে জানা গেছে, নূর হোসেনের নেতৃত্বে শহরের অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে সুন্দরী নারীদের ব্যবহার করে এই চক্র স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তারের সময় নূর হোসেনের কাছ থেকে একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। ওই কার্ডে অশ্লীল ভিডিওচিত্র ধারণ করা রয়েছে। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, দুই ব্যবসায়ীর কাছ থেকে প্রতারক চক্রটি ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে।