নারায়ণগঞ্জে ‘শহীদ জিয়া হল’-এর নাম পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত ‘শহীদ জিয়া হল’-এর নাম পরিবর্তন করে ‘টাউন হল’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জহিরুল ইসলাম নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।এদিকে জিয়া হলের নাম পরিবর্তনের সিদ্ধান্তে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, এ ঘটনার মধ্য দিয়ে জেলা প্রশাসন দলীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। অচিরেই জেলা প্রশাসন নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।