নারায়ণগঞ্জে ‘সমমনা’র সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন এবং ছাত্র সমিতির সাবেক নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠন ‘সমমনা’র চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের পুরাতন বার লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলন হয়।সম্মেলনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ।অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্বাচনে নারায়ণগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ জেগে উঠেছিল বলেই আমি সাহস পেয়েছিলাম। কিন্তু সমাজের বিত্তবান, সচ্ছল মানুষেরা এখনো প্রভাবশালী গডফাদারদের ভয় পান। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হলে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সমমনারা ঐক্যবদ্ধ হলে আগামী দিনে যেকোনো ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা সম্ভব হবে।এম এম আকাশ বলেন, ‘জনতার রায়ের মাধ্যমে মেয়র আইভী অর্থ ও পেশিশক্তিকে পরাজিত করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসনেই যদি তাঁর মতো প্রার্থী পাওয়া যেত, তাহলে দেশের রাজনীতির বর্তমান চিত্র বদলে দেওয়া সম্ভব হতো।’সমমনার সভাপতি রোকনউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দুলাল সাহা, আবদুুস সোবহান মিঞা, রফিউর রাব্বি, শফিকুল ইসলাম দেলোয়ার, মলয় দাস চন্দন, আবু বকর সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানের পর কাউন্সিল অধিবেশন হয়।