নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের খুন-গুমের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের নেতা আহসান উল্লাহ মাস্টারের স্মরণসভার এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, ‘বিএনপির নেতারা যখন খুন-গুমের মাধ্যমে সরকার পতনের আন্দোলন কথা বলেন। এরপর যখন নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় গুম-খুন হয়, তখন সেখানে তাদের সম্পৃক্ততা থাকা অমূলক নয়।’
শিল্পমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের এই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীসহ যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে কেউ এমন ঘটাতে না পারে। বিষয়টি তদন্তাধীন থাকায় আর বেশি কিছু বললাম না।’