নারায়ণগঞ্জের ডিসি চার ঘণ্টা অবরুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়ালকে গতকাল বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার লোকজন। স্থানীয় লোকজনের অভিযোগ, ওই এলাকার একটি ফ্ল্যাটে এসেছিলেন মনোজ কান্তি। চার ঘণ্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশ বলছে, এটা ভুল-বোঝাবুঝি। আর মনোজ কান্তি দাবি করেছেন, গতকাল তিনি ঢাকাতেই আসেননি।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, সেখানে একটা ভুল-বোঝাবুঝি হয়েছে।