নারায়ণগঞ্জের ডিসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়ালকে আজ বুধবার প্রত্যাহার করা হয়েছে। তাঁকে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়।
নারায়ণগঞ্জের নতুন ডিসি হচ্ছেন টাঙ্গাইলের ডিসি আনিসুর রহমান মিয়া। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র প্রথম আলোকে এ তথ্য জানায়। এ ব্যাপারে আজই প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।
নারায়ণগঞ্জের কাউন্সিলরসহ সাতজনকে অপহরণের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার’ দায়ে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির জরুরি বৈঠকে পুলিশ সুপারসহ (এসপি) জেলার র্যাব-পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত হয়।