নারায়ণগঞ্জের পথে খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে তিনি নিহত সাতজনের স্বজনদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
খালেদা জিয়া প্রথমে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের বাসায় যাবেন। সেখানে নিহত তাজুল, লিটন, স্বপন ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পরে বিএনপির নেত্রী আইনজীবী চন্দন সরকারের বাসায় যাবেন। সেখানে চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের পরিবার থাকবেন।
এর আগে গতকাল সোমবার গণভবনে নারায়ণগঞ্জে অপহরণ হওয়ার পরে খুন হওয়া ব্যক্তিদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন।