নারায়ণগঞ্জের প্রবীণ হাসপাতালকে আরও আধুনিকায়নের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রবীণ ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নির্মিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখাকে (প্রবীণ হাসপাতাল) আরও আধুনিকায়নের আশ্বাস দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক এম এম সামছুর রহমান হাসপাতালটি পরিদর্শন শেষে এ আশ্বাস দেন। এ সময় তিনি জেলা প্রশাসনের তহবিল থেকে হাসপাতালের জন্য ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। জেলা প্রশাসক আলোচনা সভায় সামাজিক অবক্ষয়, ইভ টিজিং ও মাদক ব্যবসা রোধে প্রবীণদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রবীণেরা অনেক অভিজ্ঞ। তাঁদের অভিজ্ঞতার আলোকে সমাজব্যবস্থা পরিচালিত হলে অবক্ষয় রোধ হবে।